| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে গাঁজা সেবনের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২২, ২০২৬ ইং | ১২:৪৬:০৫:অপরাহ্ন  |  ১৭২৩০৯০ বার পঠিত
শেরপুরে গাঁজা সেবনের দায়ে ২ ব্যক্তিকে কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতা বাড়ীতে গাঁজা সেবনের অপরাধে দুই ব্যক্তিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার ওয়াজেদ আলীর ছেলে উসমান গণি (৩৮) এবং পূর্ব ঘোনাপাড়া এলাকার কমল হোসেনের ছেলে মো. দুলাল (৩৫)।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা পেচাঁরবন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উসমান গণিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই আইনে মো. দুলালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪