| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুতিনের কড়া বিবৃতি: খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১১:০৭:০৩:পূর্বাহ্ন  |  ১৩৩৭৯১৪ বার পঠিত
পুতিনের কড়া বিবৃতি: খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন
ছবির ক্যাপশন: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পুতিন এক বিবৃতিতে বলেছেন, মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু একটি “নৃশংস হত্যাকাণ্ড”, যা মানবিক নৈতিকতার সমস্ত আদর্শ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

রাশিয়ার প্রেসিডেন্ট এই হত্যাকাণ্ডকে শুধু ইরানের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখেননি, বরং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করেছেন।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, খামেনির হত্যাকাণ্ড মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবং বিশেষভাবে শিয়া সম্প্রদায়ের ওপর এক প্রকাশ্য আঘাত। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান এই ঘটনার প্রতিশোধ নিতে বাধ্য এবং এটি তাদের বৈধ অধিকার ও দায়িত্ব।

পেজেশকিয়ান আরও বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ এবং বিশ্বজুড়ে শিয়া সম্প্রদায়ের নেতা খামেনিকে এভাবে হত্যা করা, মুসলিম বিশ্বের বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য করা হবে। আমরা পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেব। সূত্র: এএফপি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪