| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে মাটি পরীক্ষায় সার খরচ কমল, বাড়ল আলুর ফলন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৮:৫০:০৯:অপরাহ্ন  |  ৩৭১০৯৬ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে মাটি পরীক্ষায় সার খরচ কমল, বাড়ল আলুর ফলন

ঠাকুরগাঁও প্রতিনিধি: মাটি পরীক্ষা ভিত্তিক সার ব্যবস্থাপনায় আলু চাষে খরচ কমিয়ে ফলন বৃদ্ধির সাফল্য দেখালেন ঠাকুরগাঁওয়ের কৃষকরা। এ উপলক্ষে আয়োজিত প্রায়োগিক ট্রায়ালের মাঠ দিবসে কৃষকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই), আঞ্চলিক কার্যালয়, ঠাকুরগাঁও-এর উদ্যোগে রোববার রাণীশংকৈল উপজেলা-এর বাচোর ইউনিয়ন-এর ভাংবাড়ি গ্রামে আলুক্ষেতের পাশে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, মাটি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সুষম ও নির্ধারিত মাত্রায় সার প্রয়োগ করায় প্রচলিত পদ্ধতির তুলনায় সারের ব্যবহার উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বেড়েছে আলুর ফলন ও কন্দের আকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, “অতিরিক্ত ও অসম সারের ব্যবহার শুধু খরচ বাড়ায় না, মাটির স্বাস্থ্যেরও ক্ষতি করে। মাটি পরীক্ষাভিত্তিক সার ব্যবস্থাপনা কৃষকের জন্য লাভজনক ও পরিবেশবান্ধব।”

মাঠ দিবসে কৃষকরা ট্রায়াল প্লট ঘুরে দেখেন এবং গাছের বৃদ্ধি ও ফলনের পার্থক্য সরাসরি পর্যবেক্ষণ করেন। তাঁদের মতে, সঠিক মাত্রায় সার প্রয়োগের সুফল এবার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে এ উদ্যোগ।

বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়নে মাটি পরীক্ষা একটি কার্যকর কৌশল। এ পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া গেলে সার অপচয় কমবে, উৎপাদন ব্যয় হ্রাস পাবে এবং কৃষকের আয় বহুগুণে বাড়বে।

মাঠ দিবসে এসআরডিআই-এর বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল গফুরসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর কর্মকর্তারা এবং স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে মাটি পরীক্ষা ভিত্তিক সার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪