| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১৬:৪৩:২০:অপরাহ্ন  |  ১৩৩৭৩২৭ বার পঠিত
ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন সামরিক বাহিনী রবিবার (১ মার্চ) জানিয়েছে, তারা একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়েছে এবং ইরানি বাহিনীকে অস্ত্র সমর্পণ করে তাদের অবস্থান ত্যাগ করার আহ্বান জানিয়েছে।

ইরানে চলমান মার্কিন হামলার তত্ত্বাবধানকারী মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ওমান উপসাগরের চাহ বাহার ঘাটে একটি ইরানি জামারান-শ্রেণির করভেট ডুবিয়েছে।

সেন্ট্রাল কমান্ড এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, প্রেসিডেন্ট যেমন বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি ও পুলিশ সদস্যদের ‘অবশ্যই তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। জাহাজ ত্যাগ করুন।’— শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে এ কথা বলা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪