| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে খালে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১৩:৫৭:৫০:অপরাহ্ন  |  ৩৫৪৭০১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে খালে পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে খালে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম আবু সাঈদ (৪০)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভাওলারহাট এলাকার কাচনা গ্রামের মো. মকিম উদ্দিনের ছেলে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ভাওলারহাট হেলিপ্যাডের নতুন ব্রিজ নির্মাণকাজের জন্য খনন করা খালে পড়ে গুরুতর আহত হন তিনি। এলাকাবাসী তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্বজন সূত্রে জানা গেছে, আবু সাঈদ ঠাকুরগাঁও শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে ভাওলারহাট এলাকায় নতুন ব্রিজের নির্মাণকাজের জন্য খাল খনন করা হয়েছে। অন্ধকারে খালের অস্তিত্ব টের না পেয়ে মোটরসাইকেলসহ খালে পড়ে যান তিনি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘ঘটনাটি খালে পড়ে মৃত্যুর। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪