| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলের কনকদিয়া বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৪, ২০২৬ ইং | ১০:০৫:৫৪:পূর্বাহ্ন  |  ১৩০৩৭২৫ বার পঠিত
বাউফলের কনকদিয়া বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন

বাউফল প্রতিনিধি: বাউফল উপজেলার কনকদিয়া বাজারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ। বুধবার দুপুরে কনকদিয়া বাজার ব্রিজের ঢালে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে কনকদিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তরুণ প্রজন্ম মাদকের কারণে বিপথগামী হচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, আমাদের মাননীয় এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ মহোদয় ৬০ দিনের মধ্যে মাদক নির্মূলের ঘোষণা দিয়েছেন। আমরা সহযোগিতা না করলে তার একার পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়। তাই আমরা যার যার জায়গা থেকে মাদক নির্মূলে ভূমিকা রাখব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা কর্মপরিষদের সদস্য মাওলানা এস ডি আব্দুল্লাহ শিবলী। মানববন্ধনে সভাপতিত্ব করেন কনকদিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আল আমিন বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনকদিয়া বাজার জামে মসজিদের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কনকদিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল করিম, কনকদিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা শাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম আকন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা রফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন কনকদিয়া বাজার জামে মসজিদের সেক্রেটারি তোফাজ্জেল হোসেন, ছাত্রদল নেতা টিপু, ইমরানসহ অনেকে।

বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪