বগুড়া প্রতিনিধি: বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্রগঠনে অবদান ও বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের কথা তুলে ধরেন।
একইসঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরার সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ ও সদস্য সচিব সোহাগ হোসেনের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদুন্নবী সালাম, অত্র কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম, বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডা. সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশসহ নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসএন