| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ০৫:৪৭:৩৫:পূর্বাহ্ন  |  ১৭০০২৮৩ বার পঠিত
কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের  যুবক নিহত
ছবির ক্যাপশন: সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি : নিহত জাহেদ হোসেন(৩০) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার রহমতপুর গ্রামের কামাল দফাদারের ছোট ছেলে ।  তিনি কুয়েতের একটি প্রতিষ্ঠানের শ্রমিক  ছিলেন। জাহিদ দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। তার রেখে যাওয়া একমাত্র সন্তান ছয়েদুর রহমান জিসান (৩) শারীরিক প্রতিবন্ধী। 

নিহতের ভগ্নিপতি  বাবর উদ্দিন জানান, বৃহস্পতিবার কুয়েত সময় সকাল সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার পরপরই সহকর্মীদের মাধ্যমে জাহেদ হোসেনের মৃত্যুর খবর পরিবারকে জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে। এলাকাবাসীও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/এনএইচ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪