ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানায় স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. নুরুল ইসলাম ক্ষয়কালি (৫৫)।
রোববার (৮ মার্চ) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, সদর উপজেলার লাউথুতি (হাড়িপুকুর) এলাকার বাসিন্দা নুরুল ইসলাম ক্ষয়কালি দীর্ঘদিন ওই নারীর বাড়িতে যাতায়াত করতেন। প্রায় এক বছর ধরে সুযোগ পেলেই তিনি ওই নারীকে নানা প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিতেন এবং একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেন।
সর্বশেষ গত ৪ মার্চ সকাল ১১টার দিকে ওই নারীর বাড়িতে কেউ না থাকায় অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক আবারও ধর্ষণ করেন। এ সময় ভুক্তভোগী চিৎকার করলে তার ভাবি আননা খাতুন ঘটনাটি দেখে ফেলেন। পরে তাকে আটক করার চেষ্টা করলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে অভিযুক্ত ব্যক্তি আপসের কথা বলে এলাকা থেকে আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগী আত্মীয় স্বজনের সঙ্গে আলোচনা করে ভূল্লী থানায় মামলা দায়ের করেন।
রিপোর্টার্স২৪/মিতু