| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফাইনালে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ২০:১২:২৩:অপরাহ্ন  |  ১৭৫৩২১১ বার পঠিত
ফাইনালে রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারিয়ে ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ব্যাটিং ঝড়ে রেকর্ড গড়ে শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান তুলে টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে তারা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বিশাল ব্যবধানে জিতে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট জিতে নেয় ভারত।

আহমেদাবাদে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্আন্টনার। শুরুতে সতর্ক থাকলেও দ্রুতই আক্রমণাত্মক হয়ে ওঠেন ভারতের দুই ওপেনার। একের পর এক চার-ছক্কায় পাওয়ার প্লের ছয় ওভারেই বিনা উইকেটে ৯২ রান তুলে ফেলে ভারত।

ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৮ বলেই ফিফটি পূর্ণ করেন অভিশেক সার্মা। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ২১ বলে ৫১ রান করে আউট হন এই ওপেনার।

দ্বিতীয় উইকেটে নেমে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান সান্জু স্যামসন ও ইশান কিষাণ। বিশেষ করে স্যামসন ছিলেন দুর্দান্ত ছন্দে। সেঞ্চুরির খুব কাছে পৌঁছেও শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও আটটি ছক্কা।

অন্যদিকে ইশান কিষাণও ঝড় তোলেন। চারটি চার ও চারটি ছক্কায় মাত্র ২৫ বলে ৫৪ রান করে আউট হন তিনি।

তবে খুব একটা সুবিধা করতে পারেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার । ইনিংসের প্রথম বলেই কোনো রান না করে আউট হয়ে যান তিনি। হারদিক  ১৩ বলে ১৮ রান করে ফিরে যান।

শেষদিকে ঝড়ো ব্যাটিং করেন শিবম । মাত্র ৮ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন তিনি। আর তিলক ভার্মা ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন জেমস নিশাম। তিনি তিনটি উইকেট নেন। এছাড়া ম্যাট হেনরি ও রাচিণ  একটি করে উইকেট পান।

২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ছয় ওভারের মধ্যেই তিন উইকেট হারিয়ে ৫২ রান করে তারা। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ৮৮ রান।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি কিউইরা। ওপেনার টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান করেন। অধিনায়ক স্যান্টনারের ব্যাট থেকে আসে ৪৩ রান।

ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন জসপ্রিত বুমরাহ। তিনি চারটি উইকেট নেন। শেষদিকে ম্যাচ প্রায় নিশ্চিত হয়ে গেলে ১৯তম ওভারে বল হাতে নেন অভিষেক শর্মা এবং শেষ বলে একটি উইকেটও তুলে নেন।

শেষ পর্যন্ত ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। ফলে ৯৬ রানের বড় জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ভারত।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪