গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মাংস,দুধ ও ডিমের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা।
বুধবার (১১ মার্চ) সকালে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উদ্বোধন করেন তিনি।
জানা যায়, পবিত্র রমজান মাসে সপ্তাহব্যাপী সূলভমূল্যে মাংস,দুধ ও ডিমের ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের আয়োজন করে গাইবান্ধা জেলা প্রাণিসম্পদ অফিস। এ বিক্রয় কেন্দ্রে সরকারি ভর্তুকি মূল্যে গরুর মাংস ৬৫০/(কেজি),দুধ ৬০( লিটার প্রতি), ডিম ৩০ ( হালি প্রতি) কিনতে পারবেন সাধারণ মানুষ। ট্রাক যোগে এ ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র ১১মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত চলবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আঃ রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার( সার্বিক),একেএম হেদায়েতুল ইসলাম (শিক্ষা ও আইসিটি) ,এনডিসি সাব্বির আহমেদ, সহকারী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল করিম,সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরুন কুমার দত্ত, ফুলছড়ি প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম সহ আরও অনেকে।
রিপোর্টার্স২৪/মিতু