| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১২:৫১:৩১:অপরাহ্ন  |  ৬৯১৭০১ বার পঠিত
শেরপুরে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পরিচ্ছন্নতা অভিযান

শেরপুর প্রতিনিধি :শেরপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। 

শনিবার ( ১৪ মার্চ ) শহরের রাজবল্লভপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পরিচালিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ  রাশেদুল ইসলাম রাশেদ। 

 এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অভিযানকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরীসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪