| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৫:৪৫:১১:অপরাহ্ন  |  ২৬৪৮৯৮ বার পঠিত
নীলফামারীতে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে র‍্যালি ও প্রতিবাদ সভা

নীলফামারী প্রতিনিধি: ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য অযৌক্তিক বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা শাখার আয়োজনে একটি র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-আমিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মশিউর রহমান ডিগ্রি কলেজে প্রভাষক আজাহারুল ইসলাম রাজা,কুখা পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান,ফুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মজিবুল হক,কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু,জলঢাকা উপজেলা শাখার ক্যাব এর সভাপতি এমদাদুল হক, ক্যাব এর সদস্য,সুধী সমাজসহ আরও অনেকে।

প্রতিবাদ সভায় বক্তাগণ বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কারসাজির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বক্তাগণ বাজার তদারকি জোরদার করা, মজুতদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এছাড়াও তারা ভোক্তাদের অধিকার রক্ষায় সকলকে সচেতন হওয়ার এবং অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪