| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যমুনা ব্যাংক শেরপুর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৯:৪১:০১:অপরাহ্ন  |  ৬৮৯২৯১ বার পঠিত
যমুনা ব্যাংক শেরপুর শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে যমুনা ব্যাংক লিমিটেডের শেরপুর শাখার উদ্যোগে ব্যাংকের সম্মানিত গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক আন্তরিক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই ইফতার মাহফিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় শেরপুর নিউমার্কেট নিউ হোটেল আলীশান রেষ্টুরেন্ট এ ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র  ফজলুল হক তারা, এডভোকেট মুখলেছুর রহমান আকন্দ, এডভোকেট আতাহারুল ইসলাম সাধারন সম্পাদক শেরপুর জেলা আইজীবী সমিতি শেরপুর , মোঃ সাইফুল ইসলাম স্বপন সহ, শেরপুর জেলা বিএনপি বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ  ।

 শেরপুর জেলা শাখার ব্যবস্থাপক মুশফিকুল হক ( লিটন) এর ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে যমুনা ব্যাংক শেরপুর শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ ব্যাংকের গ্রাহকরা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা যমুনা ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ব্যাংক ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহণকারীরা একসাথে ইফতার করেন।সার্বিকভাবে ইফতার মাহফিলটি মিলনমেলায় পরিণত হয় এবং ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪