| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজনীতিতে ‘নব্য শ্রেণির’ আচরণ নিয়ে ক্ষোভ: শিষ্টাচারহীনতার অভিযোগ শামারুহ মির্জার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১২:১৭:৫৭:অপরাহ্ন  |  ২৬৪৭৭৩ বার পঠিত
রাজনীতিতে ‘নব্য শ্রেণির’ আচরণ নিয়ে ক্ষোভ: শিষ্টাচারহীনতার অভিযোগ শামারুহ মির্জার
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি ‘নব্য শ্রেণির’ উত্থান এবং তাদের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে ড. শামারুহ মির্জা। সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গত প্রায় দেড় বছর ধরে একটি বিশেষ গোষ্ঠী রাজনীতির আড়ালে ব্যক্তিগত আক্রমণ, বুলিং, হেনস্থা ও মানসিক চাপ সৃষ্টি করে চলেছে।

পোস্টে শামারুহ মির্জা উল্লেখ করেন, এই সময়ের মধ্যে কিছু নতুন রাজনৈতিক মুখ ও তাদের অনুসারীরা ধারাবাহিকভাবে মিথ্যাচার, অনলাইন বুলিং, হ্যারাসমেন্ট এবং ‘মব’ সংস্কৃতির মাধ্যমে ব্যক্তিগতভাবে আক্রমণ চালিয়েছে। তার মতে, এসব কর্মকাণ্ডের লক্ষ্য একটাই- সমালোচনার মুখে থাকা ব্যক্তিকে মানসিকভাবে ভেঙে দেওয়া।

তিনি আরও বলেন, সংশ্লিষ্ট গোষ্ঠীর আচরণে সামাজিক শিষ্টাচার বা সৌজন্যবোধের কোনো উপস্থিতি নেই। বরং তারা সব ধরনের ‘ম্যানার্স’ বা ভদ্রতাকে উপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুধু রাজনীতিকদের মধ্যেই নয়, শামারুহ মির্জা তার পোস্টে সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তিকেও সমালোচনার আওতায় আনেন। তার অভিযোগ, কিছু উগ্র ডানপন্থি মতাবলম্বী, বুদ্ধিজীবী, সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এমনকি গায়ক, লেখক ও কথিত সাংবাদিকরাও এই অসহিষ্ণু পরিবেশ তৈরিতে পরোক্ষভাবে ভূমিকা রাখছেন।

তিনি প্রশ্ন তোলেন, একটি সভ্য সমাজে এ ধরনের আচরণের স্থান কোথায়? একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন পরিবেশে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ভবিষ্যতে কী শিখবে- সেটিও বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও পাল্টা বক্তব্যের মধ্যে যে কুরুচিপূর্ণ ভাষা ও অসহিষ্ণুতা দেখা যাচ্ছে, শামারুহ মির্জার এই মন্তব্য সেই প্রেক্ষাপটেই এসেছে। বিষয়টি ইতোমধ্যে অনলাইন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪