| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্ষণের ঘটনা প্রকাশ পেল বিয়ের পর, আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৪:৫৯:৪৪:অপরাহ্ন  |  ২৫৩৬২৩ বার পঠিত
ধর্ষণের ঘটনা প্রকাশ পেল বিয়ের পর, আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি শাম পালকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ২৫ আগস্ট দুপুরে উপজেলার ১০ নম্বর জামালপুর ইউনিয়নের ফুটকি বাড়ি গ্রামের শাম পালের বাড়িতে গৃহস্থালির একটি সরঞ্জাম আনতে গিয়ে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। এ সময় একই এলাকার স্বপন পাল (১৮) ঘটনাটি দেখে ফেলে এবং তা প্রকাশের ভয় দেখিয়ে সেও কিশোরীটিকে ধর্ষণ করে। ভয়ে ও লজ্জায় কিশোরীটি বিষয়টি তখন কাউকে জানায়নি।

গত ৮ মার্চ পারিবারিকভাবে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে অসুস্থ হয়ে পড়লে এবং শারীরিক পরিবর্তন লক্ষ্য করলে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। ১০ মার্চ তাকে বাবার বাড়িতে পাঠানো হয়। পরে ঠাকুরগাঁও শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা করলে চিকিৎসকরা কিশোরীটি অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন। পরবর্তীতে পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে সে পুরো ঘটনা খুলে বলে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সোমবার ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার ১ নম্বর আসামি শাম পাল (৩২) ও ২ নম্বর আসামি স্বপন পাল (১৮), তারা উভয়ই একই গ্রামের বাসিন্দা।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, “মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪