| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ২১:৪২:১৫:অপরাহ্ন  |  ৬৭৯৯৯১ বার পঠিত
ইয়াবাসহ ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০টি ইয়াবা ট্যাবলেটের সঙ্গে ছাত্রদলের দুই নেতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে জামালপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সোমবার (১৬ মার্চ) রাতে মেলান্দহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- উপজেলার ৬ নম্বর আদ্রা ইউনিয়ন ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এনামুল হক এবং একই ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান। অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর বলেন, ইতোমধ্যে আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে। তাদের স্থায়ী বহিষ্কারের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জামালপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, সোমবার (১৬ মার্চ) রাতে ৪০টি ইয়াবাসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪