| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বকেয়া বেতন-বোনাসের দাবিতে সাভারে সড়ক অবরোধ, তীব্র যানজট

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৮, ২০২৬ ইং | ০১:৪৬:১০:পূর্বাহ্ন  |  ১১৯৯০৫৯ বার পঠিত
বকেয়া বেতন-বোনাসের দাবিতে সাভারে সড়ক অবরোধ, তীব্র যানজট

সাভার প্রতিনিধি: বকেয়া বেতন ও উৎসব বোনাস পরিশোধের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের শ্রমিকরা। এতে রাতের ব্যস্ত সময়ে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নেন। তাদের অভিযোগ, নির্ধারিত সময় পার হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বেতন ও বোনাস পরিশোধ করেনি।

দ্রুত পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাত প্রায় ১০টা ১৫ মিনিটের দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানিয়েছে, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪