| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিএসএলে খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ-শরিফুলরা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ১৩:৩৯:৩০:অপরাহ্ন  |  ৬৬১৩৯৪ বার পঠিত
পিএসএলে খেলার অনুমতি পেলেন মুস্তাফিজ-শরিফুলরা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তারা অংশ নিতে পারবেন। তবে জাতীয় দলের ব্যস্ততার কারণে এই অনুমতি কার্যকর থাকবে ১২ এপ্রিল পর্যন্ত। 

এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সর্বশেষ বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো পিএসএলে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম। 

দলবিন্যাস অনুযায়ী, মুস্তাফিজ ও ইমন খেলবেন লাহোর কালান্দার্সে। রিশাদ হোসেন প্রতিনিধিত্ব করবেন রাওয়ালপিন্ডির (পিন্ডিজ) হয়ে। অন্যদিকে, নাহিদ রানা ও শরিফুল ইসলামকে দেখা যাবে পেশওয়ার জালমির জার্সিতে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, জাতীয় দলের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে টি-টোয়েন্টি পারফরম্যান্স উন্নয়নের সুযোগ থাকলে খেলোয়াড়দের বিদেশি লিগে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪