| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিক এস এম ফয়েজের বাড়িতে ফের চুরি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ০৪:৩৬:১৩:পূর্বাহ্ন  |  ২৩৪৪৫৩ বার পঠিত
সাংবাদিক এস এম ফয়েজের বাড়িতে ফের চুরি

স্টাফ রিপোর্টার: সাংবাদিক এস এম ফয়েজের গ্রামের বাড়ি চাটখিলে আবারও এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে মূল্যবান মালামাল লুট করার পাশাপাশি বাথরুমের কল, পাইপ এবং ঝর্ণা খুলে নিয়ে গেছে চোরচক্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র বাড়ির প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা নির্বিঘ্নে লুটতরাজ চালায়। চোরেরা কেবল আসবাবপত্র বা জিনিসপত্র নয়, বাথরুমের ফিটিংসও খুলে নিয়ে চম্পট দেয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, এর আগেও ঠিক একই কায়দায় সাংবাদিক এস এম ফয়েজের এই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। বারবার একই ধরনের চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় পুলিশের নিয়মিত টহল না থাকায় চোরেরা বেপরোয়া হয়ে উঠেছে। একের পর এক চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা জোরদারে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। পুলিশের টহল না বাড়ালে চুরি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। বরাবরের মতো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস পু্লিশের। 

এই চুরির ঘটনার পর পুরো এলাকায় এখন চরম চুরি আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় স্থায়ীভাবে পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪