| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রিকেট খেলতে নিষেধ করায় দোকানিকে পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ০৮:৫২:০১:পূর্বাহ্ন  |  ৬৩৮৮৬৬ বার পঠিত
ক্রিকেট খেলতে নিষেধ করায় দোকানিকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ক্রিকেট খেলতে নিষেধ করায় ফখর উদ্দিন (৫৫) নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফখর উদ্দিন ওই এলাকার মৃত আমছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাকনি ইউনিয়নের বগিরপাড়া এলাকায় নিহত ফখর উদ্দিনের বাড়ির পাশে মুদির দোকান আছে। ফখর উদ্দিন দোকান পরিচালনা করতেন। দোকানের পাশে মাঠের মতো খালি জায়গা ছিল। ওই মাঠে এলাকার ছেলেরা ক্রিকেট খেলতো। ঘটনার সময় ক্রিকেট বল বারবার দোকানে আসায় ক্ষিপ্ত হয়ে ছেলেদের দূরে গিয়ে খেলতে বলেন ফখর উদ্দিন।

এ নিয়ে দুই পক্ষের কথাকাটাকাটির একপর্যায়ে মারামারি হলে প্রতিপক্ষরা ফখর উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র বলেন, লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সবাই পলাতক রয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪