রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের আলোচিত রাজনৈতিক অধ্যায় ওয়ান-ইলেভেনকে ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করলেন চলচ্চিত্র নির্মাতা ও সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র শাসনামলে সংঘটিত নানা অপকর্মের ‘লাইসেন্স’ তৈরি হয়েছিল সেই ওয়ান-ইলেভেন থেকেই।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে ওয়ান-ইলেভেন সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তারকে বর্তমান সরকারের ‘ভালো সূচনা’ বলেও উল্লেখ করেন তিনি।
ফারুকী বলেন, ওয়ান-ইলেভেনের অন্যতম ‘ক্রীড়নক’ হিসেবে পরিচিত মাসুদ চৌধুরীর গ্রেপ্তার শুধু শুরু—এখন সময় এসেছে পুরো ঘটনার আদ্যোপান্ত তদন্তের। তার মতে, ২০০৮ সালের নির্বাচনসহ ওই সময়ের প্রতিটি দিক খতিয়ে দেখা উচিত।
তিনি আরও দাবি করেন, গত দেড় দশকে ঘটে যাওয়া গুম, নির্যাতন, আলোচিত হত্যাকাণ্ড এবং নির্বাচন ব্যবস্থার অবক্ষয়সহ নানা ঘটনার শেকড় রয়েছে সেই ওয়ান-ইলেভেনে। তার ভাষায়, “সব সর্বনাশের গোড়া” ছিল এই সময়কাল।
শুধু সমালোচনাতেই থেমে থাকেননি ফারুকী; তিনি ভবিষ্যতের পথও দেখিয়েছেন। তার মতে, একটি ট্রমাগ্রস্ত জাতির সামনে এগিয়ে যেতে হলে দুটি বিষয় অত্যন্ত জরুরিবিচার এবং স্মৃতি সংরক্ষণ।
তিনি ব্যাখ্যা করেন, ইতিহাসকে সংরক্ষণ করতে হবে নানা উপায়ে মিউজিয়াম, ডকুমেন্টেশন, রিপোর্টসহ বিভিন্ন মাধ্যমে। এর মাধ্যমে জাতি অতীত থেকে শিক্ষা নিতে পারবে এবং সামনে এগোনোর শক্তি পাবে।
ফারুকীর মতে, এই দুই প্রক্রিয়া সম্পন্ন না করে যদি “সব ভুলে যাওয়ার” চেষ্টা করা হয়, তাহলে দুটি বড় ঝুঁকি তৈরি হয়
রিপোর্টার্স২৪/ঝুম