| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানির দাম বাড়ানো হবে না: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ১৯:১৮:৪০:অপরাহ্ন  |  ২০৯০৬৭ বার পঠিত
জ্বালানির দাম বাড়ানো হবে না: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকার জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। বহুমুখী উৎস থেকে জ্বালানি আমদানির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় শিল্পায়নের সম্ভাবনা বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, উত্তর আমেরিকা ও আফ্রিকাসহ বিভিন্ন অঞ্চল থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ খাতে প্রয়োজনীয় অর্থায়নও নিশ্চিত করা হয়েছে। বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি চাপে থাকলেও সরকার বিনিয়োগ পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, অতীতে দেশের অর্থনীতি নানা সংকট মোকাবিলা করলেও পরিকল্পিত কৌশল ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে তা ঘুরে দাঁড়িয়েছে। উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হওয়ায় এখানে বিনিয়োগ ও কর্মসংস্থান পিছিয়ে পড়েছে। তবে এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিল্পায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪