শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌর শহরের চকপাঠক ষ্টেডিয়াম এলাকা নিবাসী, মরহুম খন্দকার সাইফুল ইলাম এর বড় ছেলে-গতরাত ১১ টার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার জানাজার নামাজ আজ ২৬ মার্চ বেলা ১১টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন প্রভাষক একেএম মামুনুর রশিদ পলাশ (প্রশাসক জেলাপরিষদ শেরপুর ) ও সাবেক শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিএনপি নেতা প্রভাষক সাইফুল ইসলাম চান, মোঃ- মাসুদ হাছান বাদল সাধারন সম্পাদক শেরপুর প্রেসক্লাব,এডভোকেট খন্দকার রকীব( জিপি)ও সাবেক জেলা বিএনপি সহ-সভাপতি শেরপুর , এডভোকেট মুখলেছুর রহমান জীবন, শেরপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ- শওকত হোসেন,মোঃ সাইফুল ইসলাম , এডভোজেট আতাহারুল ইসলাম সাধারন সম্পাদক শেরপুর জেলা আইনজীবী সমিতি, শেরপুর- মোঃ-শফিকুল ইসলাম গোল্ডেন, ও মোঃ জাফর আলী সহ শেরপুর জেলা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।
এসময়নেতারা মরহুম খন্দকার সিব্বির আহাম্মেদ মনিরের রাজনৈতিক জীবনের বিভিন্ন কথা তুলে ধরেন। বাদ জোহর মরহুমার দ্বিতীয় জানাজা নামাজ সম্পন্ন্ হয় –তার গ্রামের বাড়ী বুর্দি খন্দকার পাড়া। পরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।
রিপোর্টার্স২৪/মিতু