| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ১৬:৩৯:৪৮:অপরাহ্ন  |  ১৮৪২৪১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ইয়াবাসহ বিপুল রায় (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার চিলারং মাদ্রাসা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৬মার্চ) তাকে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলারং এলাকায় অভিযান চালিয়ে বিপুলকে আটক করা হয়, তবে তার এক সহযোগী কৌশলে পালিয়ে যান।

বিপুল রায়ের পকেট থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪