| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

থানায় ঢুকে জামায়াত নেতার হামলা, ওসিসহ আহত ৮

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ২০:০২:০২:অপরাহ্ন  |  ১৮৩৭২৫ বার পঠিত
থানায় ঢুকে জামায়াত নেতার   হামলা, ওসিসহ আহত ৮
ছবির ক্যাপশন: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে যুব জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খানসহ অন্তত ৮ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় ৮ জন যুব জামায়াতের নেতাকর্মীসহ অজ্ঞাতপরিচয় আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ১০ থেকে ১৫ জন যুব জামায়াতের নেতাকর্মী অনৈতিক দাবি নিয়ে ওসির কাছে  যান। তারা আধা ঘণ্টার মধ্যে পৌরসভার মালিকানাধীন একটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দেন। তা না হলে ওসির চাকরি খেয়ে ফেলার হুমকি দেন।  দোকানটি যেহেতু সরকারি মালিকানাধীন, তাই সেখানে তালা দেওয়ার এখতিয়ার পুলিশের নেই। বিষয়টি  তাদের বোঝানোর চেষ্টা করেন ওসি। কিন্তু এ নিয়ে তাদের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়, একপর্যায়ে তারা কিলঘুষি মারতে থাকেন এবং ইটপাটকেল ছোড়েন। এতে ওসিসহ আট পুলিশ সদস্য আহত হন। 

পলাশবাড়ী থানার ওসি সরোয়ার আলম জানান, তিনি নিজে, দুজন উপপরিদর্শক (এসআই), দুইজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং তিনজন কনস্টেবল স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ইটের আঘাতে এএসআই রাসেলের হাতের হাড় ভেঙে যায়। 

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সোহাগ জানান, রাত ১০টার পর ৭ পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩-৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পলাশবাড়ী উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন বলেন, এক ব্যক্তি স্থানীয় সরকারের একটি দোকানের পজিশন নিয়েছিলেন। সম্প্রতি তিনি হজ পালনের জন্য সৌদি আরবে গেলে দোকানটি অবৈধভাবে অন্য একজনকে ভাড়া দেওয়া হয়। আমরা দোকানটিতে তালা দিয়ে মূল মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেছিলাম।

তিনি আরও বলেন,  দোকানটিতে তালা দেওয়ার অনুরোধ করতে মাহমুদুল হাসান পলাশ গত রাতে আমাদের কিছু লোক নিয়ে থানায় গিয়েছিলেন। সে সময় পুলিশ আমাদের একজনকে আটকে রাখলে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। 

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪