| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৭:৪৩:৫৯:অপরাহ্ন  |  ১৬২৭৪০ বার পঠিত
অনির্দিষ্টকালের জন্য ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত অর্থ ও কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।

জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানি) থেকে জ্বালানি তেল (ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। পথে তেলবাহী লরির যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেওয়ায় গাড়ির কেবিন খুলে চালক কৃষ্ণ এবং চালক সহকারী (হেলপার) রিফাত গাড়ি মেরামত করছিলেন।

এসময় নীলফামারী জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেলবাহী লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরি সার্চ করে লরির কেবিনে দুটি জারকিনে (ক্যান) ১০ লিটার পেট্রোল ও দুই লিটার ডিজেল পান।

ওই তেল অবৈধভাবে পাচার করা হচ্ছে ভেবে ম্যানেজার একরামুল হক, চালক কৃষ্ণ এবং হেলপার রিফাতকে ছয় মাস করে কারাদণ্ড ও তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, অবিলম্বে শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে বদলি করা না হলে তেল সরবরাহ বন্ধ থাকবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪