| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাপাসিয়ায় ৪ ডাকাত গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৩:০৬:২২:অপরাহ্ন  |  ১১১৭৫৬২ বার পঠিত
কাপাসিয়ায় ৪ ডাকাত গ্রেপ্তার

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতির প্রস্তুুতিকালে একটি প্রাইভেট কারসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। 

জানা যায়, শনিবার (২৮ মার্চ) রাত ২টার দিকে কাপাসিয়া থানার এএসআই নজরুল ইসলাম ও তার ফোর্স টহল ডিউটি করার সময় জানতে পারেন, উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা সাকিনস্থ চেরাগআলী মোড়ে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুুতি নিচ্ছে। 

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পার্শ্ববর্তী ডিউটিরত এসআই মোঃ মিলন মিয়া ও তার ফোর্স ঘটনাস্থলে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২/৩ জন দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে একটি ধূসর রঙের প্রাইভেট কারসহ ৪ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হল, শেরপুর জেলার মোঃ সাগর (২৪), টাঙ্গাইল জেলার মশিউর রহমান জুয়েল (৩৫), গাজীপুরের বরুদা এলাকার নওয়াব আলী (৬০), ময়মনসিংহ জেলার সাব্বির (১৫) জিজ্ঞাসাবাদে জানায় তারা প্রত্যেকেই বর্তমানে গাজীপুরের বিভিন্ন এলাকায় বসবাস করে। আসামিদেও আজ রোববার সকালে গাজীপুর আদালতে প্রেরণ করা  হয়েছে।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি প্লাষ্টিকের খেলনা পিস্তল, একটি খেলনা শর্টগান, একটি চাপাতি, একটি এক্সারসাইজ স্টিক, একটি মাস্টার চাবি, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। 

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ডাকাত চক্রের এই সদস্যদের গ্রেপ্তারে সক্ষম হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, কাপাসিয়া এলাকায় বড় ধরনের ডাকাতি করার উদ্দেশ্যেই তারা সেখানে জড়ো হয়েছিল। এ ঘটনায় বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪