| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রেনস্টেশনের চালায় যাত্রীদের মূত্রত্যাগ!

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ২২:১৪:২৮:অপরাহ্ন  |  ১৬৮১৮৮ বার পঠিত
ট্রেনস্টেশনের চালায় যাত্রীদের মূত্রত্যাগ!

রিপোর্টার্স ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, ময়মনসিংহ রেলওয়ে জংশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ছাদ যাত্রীতে পূর্ণ। এ সময় কয়েকজন যাত্রীকে ট্রেনের ছাদ থেকে স্টেশনের টিনশেডে উঠে মূত্রত্যাগ করতে দেখা যায়।

শনিবার (২৮ মার্চ) শফিকুল ইসলাম মোহাম্মদ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি শেয়ার করা হয়। পোস্টটি দেওয়ার পরপরই দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

এ বিষয়ে অনেকেই যাত্রীদের অসচেতন আচরণের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ রেলওয়ের ব্যবস্থাপনার দুর্বলতাকেও দায়ী করছেন।

তাদের মতে, ট্রেনের ছাদে যাত্রী ওঠা যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি এ ধরনের অস্বাস্থ্যকর আচরণ জনস্বাস্থ্য ও শৃঙ্খলার জন্য হুমকি।

ট্রেনের এক যাত্রী ইমরোজ মন্তব্য করেন, ‘এরা একে তো ছাদে উঠে অপরাধ করেছে, তার ওপর এ ধরনের নোংরা কাজ করেছে।’

মৌসুমী সিরাজ নামের একজন ফেসবুকে লেখেন, ‘এ দেশের মানুষ যে মানুষ হলো না কিংবা হবে না, এটি তারই প্রমাণ।’

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪