গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প, বাঁধ নির্মাণ ও নদী তীর সংরক্ষণ কাজের মান যাচাইয়ের লক্ষ্যে গাইবান্ধা জেলার বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন।
সোমবার (৩০ মার্চ) সকালে গাইবান্ধা জেলার ফুলছড়ি-সাঘাটা উপজেলার কাতলামারী -২, গোবিন্দি -১, মুন্সিরহাট ১,২,৩,৪,৫ এবং হলদিয়া -১৩,১৬,১৯,২০ নং প্যাকেজের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ব্লক ফিল্ড,পাথর,বালু,প্লেসিংয়ের জন্য তৈরিকৃত বেড, ডাম্পিং, ব্লক কাস্টিং সহ ইত্যাদি পরিদর্শন করেন।
এ সময় তিনি কাজের গুণগত মান বজায় রেখে অনুমোদিত সময়ের আগেই অর্থাৎ আসন্ন বর্ষা মৌসুমের পূর্বেই প্রকল্প কাজ বাস্তবায়নের জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, পাউবো গাইবান্ধা'র নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, উপ বিভাগীয় প্রকৌশলী-১ আবু সায়েম শাফিউল ইসলাম, রেজাউল করিম, ওয়ালিদ আরশাদ রিয়ন, শাখা কর্মকর্তা ফিরোজ আহমেদ সহ প্রকল্প কাজের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সকল কর্মকর্তা এবং ঠিকাদারের প্রতিনিধি আমিনুল ইসলামসহ আরও অনেকে।
সচেতনমহল বলছেন,এই ধরনের পরিদর্শন কাজের গুংতমান বজায় রাখতে এবং সঠিক সময়ে প্রকল্প শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। এছাড়াও প্রকল্প কাজে নিয়োজিত পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা'র সকল কর্মকর্তা-কর্মচারী গণের নিরলস প্রচেষ্টায় এসকল প্রকল্পে কাজের গুংতমান বৃদ্ধি সহ অনুপ্রেরণার জোগান দেয়। এমন ধারাবাহিকতা আমরা সব সময় প্রত্যাশা করছি।
রিপোর্টার্স২৪/মিতু