| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাচিকে নিয়ে উধাও ভাতিজা

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ১৯:৪২:৪৮:অপরাহ্ন  |  ১৫১১৫৯ বার পঠিত
চাচিকে নিয়ে উধাও ভাতিজা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে এক গৃহবধূকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের জমিদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিদারপাড়া গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার আপন চাচির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও হঠাৎ করেই তা প্রকাশ্যে আসে। পরিবার ও সামাজিক লোকলজ্জার তোয়াক্কা না করে গত শুক্রবার রাতে তারা বাড়ি থেকে পালিয়ে যান। এরপর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিনের গোপন এই সম্পর্ক এমন পরিণতি পাবে তা কেউ কল্পনাও করেনি। অনেকেই ঘটনাটিকে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের উদাহরণ হিসেবে দেখছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান, নিখোঁজ হওয়ার পর থেকে সবুজ চন্দ্র এবং তার চাচির কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় উভয় পরিবার সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে এবং দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪