| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩০, ২০২৬ ইং | ২০:১৬:৩৫:অপরাহ্ন  |  ১৫০৮৯২ বার পঠিত
পঞ্চগড়ে ৩৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে সদর থানাধীন ব্যারিস্টার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। ব্যারিস্টার বাজারের হাইওয়ে রাস্তার পাশে জনৈক সুমনের ইলেকট্রিক দোকানের সামনে থেকে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত মো. আব্দুর রহমান (২৮) সদর উপজেলার সোনারবান গ্রামের আব্দুল খালেকের ছেলে।

তল্লাশিকালে তার কাছ থেকে মোট ৩৮ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪