| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফেসবুকে স্ট্যাটাসের পর আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে শিবলী সাদিকের স্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ০৯:৪১:২০:পূর্বাহ্ন  |  ১৪৬০৭২ বার পঠিত
ফেসবুকে স্ট্যাটাসের পর আত্মহত্যার চেষ্টা, আইসিইউতে শিবলী সাদিকের স্ত্রী

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক-এর স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার পর আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩০ মার্চ) রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে হাকিমপুর শহরে বাবার বাড়িতে অবস্থানকালে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন খাদিজা। অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, জুলাই অভ্যুত্থানের পর থেকে শিবলী সাদিক আত্মগোপনে রয়েছেন। এ সময় খাদিজা বাবার বাড়িতেই অবস্থান করছিলেন।

ঘটনার আগে বিকাল ৫টা ৪৬ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে খাদিজা তার সাত বছরের দাম্পত্য জীবনের নানা অভিযোগ তুলে ধরেন। সেখানে তিনি দাবি করেন, বিয়ের কিছুদিন পর থেকেই তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে আসছিলেন।

স্ট্যাটাসে তিনি তার এই চরম সিদ্ধান্তের জন্য স্বামী শিবলী সাদিক, তার কথিত বান্ধবী ববি ইসলাম এবং শামীমসহ কয়েকজনকে দায়ী করেন। তিনি অভিযোগ করেন, স্বামী একজন আত্মকেন্দ্রিক ব্যক্তি এবং কৌশলে মানুষকে বিভ্রান্ত করতে সক্ষম।

একই সঙ্গে তিনি দাবি করেন, ববি ইসলাম নামে এক নারীর সঙ্গে শিবলীর সম্পর্ক রয়েছে এবং তাকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। নিজের দীর্ঘ ত্যাগ-চেষ্টার যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি ভেঙে পড়েছেন বলেও উল্লেখ করেন।

পরিবারের কাছে ক্ষমা চেয়ে তিনি লিখেছেন, তার এই আত্মহননের সিদ্ধান্ত ভুল হলেও প্রভাবশালী স্বামীর বিরুদ্ধে বিচার পাওয়া সম্ভব নয় মনে করেই তিনি এ পথ বেছে নিয়েছেন। পাশাপাশি, তার কাছে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে বলেও দাবি করেন।

উল্লেখ্য, ২০১১ সালে শিবলী সাদিক জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা-কে বিয়ে করেন। পারিবারিক বিরোধের জেরে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০১৯ সালে তিনি খাদিজা মল্লিক সীমুকে বিয়ে করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪