| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় নারী-শিশু নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ১৫:৩০:১২:অপরাহ্ন  |  ১৪৫২১১ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে পৃথক দুর্ঘটনায় নারী-শিশু নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক অজ্ঞাত নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বেপরোয়া যানবাহনের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা যান। মঙ্গলবার সকালে হরিপুর উপজেলার একটি বাড়ির পাশের ডোবায় পড়ে ১ বছর ৩ মাস বয়সী শিশু আশরাফি বিনতে রাইসার মৃত্যু হয়।

বোদা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ডোডাপাড়া এলাকায় দিনাজপুর থেকে পঞ্চগড়গামী একটি অজ্ঞাত যানবাহন বেপরোয়া গতিতে পথচারী ওই নারীকে ধাক্কা দেয়। তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে মাথায় ও মুখে গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।

বোদা হাইওয়ে থানার এসআই মো. আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডির মাধ্যমে আঙুলের ছাপ সংগ্রহ করা হয়েছে। তবে এনআইডি ডাটাবেজে কোনো তথ্য পাওয়া যায়নি।

এসআই আতিকুর রহমান বলেন, “দ্রুতগতির অজ্ঞাত যানের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে। ঘাতক চালককে শনাক্তের চেষ্টা চলছে।” ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহ দাফন করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাঁস দেখতে গিয়ে ডোবায় ডুবে শিশুর মৃত্যু
একই জেলার হরিপুর উপজেলায় মঙ্গলবার সকালে আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটে। উপজেলার আমগাঁও ইউনিয়নের কাদিয়ারা গ্রামে বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায় ১ বছর ৩ মাস বয়সী শিশু আশরাফি বিনতে রাইসা। সে ওই গ্রামের মো. আনারুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি প্রায়ই দাদির সঙ্গে বাড়ির পশ্চিম পাশের ডোবায় হাঁস দেখতে যেত। মঙ্গলবার সকাল ১০টার দিকে পরিবারের সবার অগোচরে বাড়ি থেকে বেরিয়ে ডোবার কাছে চলে যায়। একপর্যায়ে পা পিছলে পানিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে মা ও দাদি ডোবায় ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।

হরিপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪