| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাকাভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সদস্য

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ০২:০৩:৪০:পূর্বাহ্ন  |  ১৪২০৪৯ বার পঠিত
টাকাভর্তি মানিব্যাগ ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করলেন পুলিশ সদস্য

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে কুড়িয়ে পাওয়া টাকাভর্তি একটি মানিব্যাগ প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ কনস্টেবল ফজলুল হক।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সৈয়দপুর থানায় আনুষ্ঠানিকভাবে মানিব্যাগটি মালিক আলমগীর হোসেনের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে যাওয়ার পথে ঢেলাপীর বাজার এলাকায় মাটিতে পড়ে থাকা একটি মানিব্যাগ কুড়িয়ে পান ফজলুল হক। পরে মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বরের সূত্র ধরে মালিকের পরিচয় শনাক্ত করা হয়।

পরবর্তীতে আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করে তাকে থানায় ডেকে এনে মানিব্যাগটি বুঝিয়ে দেওয়া হয়। মানিব্যাগে ১৯ হাজার ৫০০ টাকা ছিল বলে জানা গেছে।

পুলিশ কনস্টেবল ফজলুল হক বলেন, কাগজপত্র দেখে মালিকের পরিচয় নিশ্চিত হওয়ার পরই তাকে ফোন করে থানায় আসতে বলা হয় এবং সবকিছু বুঝিয়ে দেওয়া হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, কনস্টেবল ফজলুল হকের এই উদ্যোগ প্রশংসনীয়; তিনি টাকাসহ মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪