| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবুজায়নে ন্যাশনাল গ্রিন মিশনের মহিলা দলের ব্যতিক্রমী উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ০৪:২১:২৭:পূর্বাহ্ন  |  ১৪২২১৩ বার পঠিত
সবুজায়নে ন্যাশনাল গ্রিন মিশনের মহিলা দলের ব্যতিক্রমী উদ্যোগ

রংপুর প্রতিনিধি: রংপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ন্যাশনাল গ্রিন মিশনের আওতায় মহিলা দল। এ কর্মসূচির মাধ্যমে পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নগরীর আরসিসিআই স্কুল-সাতমাথা সড়কের বোতলাপাড়া এলাকায় নবনির্মিত একটি সরকারি স্কুলের আশপাশে রাস্তার দুই ধারে আম, কাঁঠাল, মেহগুনি ও বিভিন্ন প্রজাতির গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, রংপুর সমাজ উন্নয়ন সমিতির সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শিক্ষাবিদ আরজানা বেগম। কর্মসূচির আয়োজন করে রংপুর সমাজ উন্নয়ন সমিতি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরজানা বেগম বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। ন্যাশনাল গ্রিন মিশনের অংশ হিসেবে ফলজ, বনজ ও ঔষধি গাছসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পর্যায়ক্রমে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর মহিলা দলের প্রচার সম্পাদক রেহেনা বেগম, ২৫ নম্বর ওয়ার্ড সভাপতি ইসমত আরা, সমাজ উন্নয়ন সমিতির কোষাধ্যক্ষ তৌফিকুর রহমান, কার্যকরী সদস্য আরফান খান বিপু, সাংবাদিক ও সংগঠক আজিজ আল জামান রুহিতসহ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪