| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেবীগঞ্জে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী আটক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ১৬:৩৩:৩৩:অপরাহ্ন  |  ১২৭১৭৬ বার পঠিত
দেবীগঞ্জে ৮৭ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ৮৭ লাখ টাকা মূল্যের একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। এ সময় মূর্তিসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, নীলফামারী ক্যাম্পের (সিপিসি-২) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, দেবীগঞ্জ থানাধীন ৮নং দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচারের উদ্দেশ্যে হাতবদল হচ্ছে। এরই প্রেক্ষিতে বুধবার বিকেলে চান মিয়ার বাড়ির সামনে পাচারকারী মূর্তিটি নিয়ে বের হলে তাকে আটক করা হয়।

উদ্ধারকৃত মূর্তিটি অত্যন্ত নিখুঁত কারুকার্যের এবং এটি প্রাচীন কষ্টিপাথরের তৈরি বলে নিশ্চিত করেছে র‍্যাব। কষ্টিপাথরটির,ওজন: ২৯ কেজি, দৈর্ঘ্য ৩১ ইঞ্চি এবং প্রস্থ ১৩ ইঞ্চি বর্তমান বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ৮৭ লাখ টাকা বলে জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃত সুজন মহন্ত (৩৫) দেবীগঞ্জের খগেরহাট (বিনয়পুর) এলাকার স্থানীয় বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন স্বীকার করেছেন যে, তিনি মূর্তিটি সংগ্রহ করে মোটা অঙ্কের বিনিময়ে পার্শ্ববর্তী দেশে পাচারের পরিকল্পনা করেছিলেন।

এ ঘটনায় দেবীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মূর্তি এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।র‍্যাব জানায়, সামাজিক অপরাধ ও প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪