| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গায়ক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ২১:১৮:৩৮:অপরাহ্ন  |  ৫৪৭৮৮৪ বার পঠিত
গায়ক আসিফের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে পিবিআই

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবরকে ঘিরে বড় ধরনের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। দুই কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগে প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এবার আদালতের নির্দেশে বিষয়টি তদন্তে নেমেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা দাবি করেছেন, ব্যক্তিগত লেনদেনের মাধ্যমে আসিফ তার কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ গ্রহণ করলেও পুরো টাকা ফেরত দেননি।

অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের মার্চে আসিফের অনুরোধে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা তাকে দেওয়া হয়।

এই অর্থের একটি অংশ ব্যাংক হিসাবের মাধ্যমে এবং বাকি অংশ নগদে দেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, দীর্ঘ সময় পার হলেও তিনি কেবল ৩৯ লাখ টাকা ফেরত পেয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা এখনও পরিশোধ করা হয়নি।

পাওনা টাকা ফেরতের জন্য বারবার যোগাযোগ করা হলেও নানা অজুহাতে সময়ক্ষেপণ করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় এবং নিজের নিরাপত্তা বিবেচনায় অবশেষে রমনা মডেল থানায় একটি জিডি করেন সালাহউদ্দিন ভূঞা।

জিডি গ্রহণের পর বিষয়টি মামলায় গড়ায়, আইনি প্রক্রিয়ায় এগোয় এবং আদালতের নির্দেশে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছেন বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪