| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইফোনের প্রলোভনে ৭৪ হাজার টাকা আত্মসাৎ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৯:০২:২৮:অপরাহ্ন  |  ১১৫৯৪৪ বার পঠিত
আইফোনের প্রলোভনে ৭৪ হাজার টাকা আত্মসাৎ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ফেসবুকে আইফোন জেতার প্রলোভনে পড়ে সর্বস্বান্ত হয়েছে এক নাবালক। ঠাকুরগাঁও সদর উপজেলার ফতেপুর গ্রামের মোশারফ হোসেন নামের ওই শিশুর কাছ থেকে ধাপে ধাপে ৭৪ হাজার ১০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এই ঘটনায় শনিবার শিশুটির বাবা বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. মনির হোসেন।

ভুক্তভোগী শিশুর পিতা সাইফুল ইসলাম বলেন, ফেসবুক পেজে স্পিন করে আইফোন পাওয়ার কথা বলে ওরা আমার অবুঝ ছেলেকে ফাঁদে ফেলেছে। কুরিয়ার চার্জ আর ট্যাক্সের নাম করে কয়েক দফায় আমাদের জমানো ৭৪ হাজার ১০০ টাকা বিকাশে নিয়ে নিয়েছে। এখন ওরা ডিসি-এসপি পরিচয় দিয়ে আমার ছেলেকে জেলে পাঠানোর ভয় দেখাচ্ছে এবং আরও ২৫ হাজার টাকা চাচ্ছে। আমি এই প্রতারকদের বিচার চাই।

উল্লেখ্য, গত বুধবার রাতে ‘Mustakim Bappi Official’ নামের একটি পেজ থেকে পুরস্কারের টোপ দিয়ে কৌশলে এই টাকা হাতিয়ে নেওয়া হয়। বর্তমানে বেশ কয়েকটি বিকাশ ও ইমু নম্বরের মাধ্যমে চক্রটি ওই পরিবারকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রতারক চক্রটি শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪