| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণায় শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৪:৪০:৩৯:অপরাহ্ন  |  ৫৩৩১৬২ বার পঠিত
নেত্রকোণায় শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরু

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। জেলার আটপাড়া উপজেলার ১১টি কেন্দ্রে একযোগে এই টিকা কার্যক্রম চলছে। এই উপজেলায় প্রায় ১৮ হাজার শিশুকে দেওয়া হবে হাম-রুবেলা টিকা। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে আগামী ২১ দিন পর্যন্ত। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা দেওয়া হবে।

এদিকে জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এখন পর্যন্ত নেত্রকোণায় ৯৭ জনের শরীরে হামের নমুনা পাওয়া গেছে। এর মধ্যে ৩৯ জন জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ১১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আরও ৭৩ জনের নমুনা ঢাকার মহাখালীতে পাঠানো হয়েছে এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪