| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৫:০৭:৩৭:অপরাহ্ন  |  ১১০১৯২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মামুন (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। শনিবার রাতে পৌরসভার টিকাপাড়া এলাকায় সেনুয়া গোরস্তানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানার এসআই (নিঃ) মো. শফিউল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, টাঙ্গন ব্রিজ এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুলিশ অভিযান শুরু করে।

রাত আনুমানিক ৭টা ১০ মিনিটের দিকে টিকাপাড়া এলাকায় গোরস্তানের প্রধান গেটের সামনের পাকা রাস্তায় পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মামুন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে মামুনের ডান হাতের মুষ্টি থেকে একটি নীল রঙের জিপার প্যাকেট উদ্ধার করা হয়। ওই প্যাকেটে ১৯ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৭০০ টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ইনফিনিক্স (Infinix) স্মার্টফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মামুন ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও (বিহারীপাড়া) গ্রামের মো. মোরজেদ আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার এসআই মো. শফিউল ইসলাম বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

রিপোর্টার্স২৪/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪