| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দম্পতির

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৩:১৫:০৭:অপরাহ্ন  |  ১৪৩৭৫১৬ বার পঠিত
বগুড়ায় নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন দম্পতির

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় প্রেম করে বিয়ে করা এক দম্পতি নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। রোববার (৫ এপ্রিল) বিকেলে  বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে মোঃ জুয়েল মিয়া ও তার স্ত্রী মোছাঃ মায়মুনা খাতুন জানান, তারা উভয়ই প্রাপ্তবয়স্ক এবং দীর্ঘদিনের পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে গত ৪ এপ্রিল ২০২৬ শেরপুর উপজেলার খানপুর কাজী অফিসে ইসলামী শরিয়ত অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জুয়েল মিয়া শেরপুর উপজেলার খামারকান্দি ফুলবাড়ি এলাকার মোঃ আবু বকর সিদ্দিকের ছেলে ও  মায়মুনা খাতুন একই উপজেলার জুয়ানপুর গাড়ীদহ এলাকার  মামুনুর রশিদে মেয়ে।

তারা আরো বলেন, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এ সময় মায়মুনার পরিবার বিষয়টি জানতে পেরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা চালায়। কিন্তু তাদের সম্মতির ভিত্তিতে শেষ পর্যন্ত তারা বিবাহ সম্পন্ন করেন।

লিখিত বক্তব্যে জুয়েল মিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকে তারা নিজ বাড়িতে অবস্থান করতে পারছেন না। মায়মুনার পরিবারের সদস্যরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে দাবি করেন তিনি। এমনকি তাদের বিরুদ্ধে শেরপুর থানায় অপহরণ ও নারী নির্যাতনের অভিযোগে দুটি মামলাও করা হয়েছে বলে উল্লেখ করেন।

তিনি আরও জানান, গত এক সপ্তাহ ধরে তার পরিবারের সদস্যদেরও হয়রানি করা হচ্ছে এবং নিরাপত্তার অভাবে তারা বাড়ি ছাড়া রয়েছেন।

মায়মুনা খাতুন বলেন, আমি স্বেচ্ছায় জুয়েলের সঙ্গে এসেছি এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি আমার স্বামীর সঙ্গে শান্তিপূর্ণভাবে সংসার করতে চাই। আমার পরিবারের পক্ষ থেকে যে হয়রানি করা হচ্ছে, তা অনাকাঙ্ক্ষিত।

এ অবস্থায় দম্পতি বগুড়ার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তারা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪