| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদ্যুৎকর্মীর মৃত্যুতে ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সড়ক অবরোধ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ১৯:৪৬:১৮:অপরাহ্ন  |  ৯৫৯৪৪ বার পঠিত
বিদ্যুৎকর্মীর মৃত্যুতে  ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ সরবরাহ বন্ধ, সড়ক অবরোধ

রিপোর্টার্স ডেস্ক: পঞ্চগড় শহরের ধাক্কামারা এলাকায় লাইনম্যানের মৃত্যুর ঘটনায় টানা ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এলাকাবাসী সড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) পঞ্চগড় মিলগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। প্রায় চার ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে সরে আসেন বিক্ষোভকারীরা।

এর আগে গতকাল রোববার দুপুরে ধাক্কামারা এলাকায় বিদ্যুতের পোলে কাজ করার সময় শাহিন আলম (৩৫) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেক এলাকায় গতকাল বেলা ১১টা থেকে বিদ্যুৎ ছিল না। টানা বিদ্যুৎ না থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার মানুষ। বাসাবাড়িতে খাবার পানি ফুরিয়ে গেছে, বন্ধ রয়েছে রান্নাবান্না। এ ছাড়া দোকানপাট ও বিদ্যুৎ-নির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থবির হয়ে পড়েছে।

এ বিষয়ে নেসকোর নির্বাহী প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মা মোবাইল ফোনে বলেন, ‘লোকজন আমাকে ঘিরে রেখেছে। বিদ্যুৎ নাই, সমস্যা হয়েছে এবং আমাদের লোক কাজ করছে।’

অপর দিকে পঞ্চগড় পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল আলম বলেন, ‘আমাদের লাইনের কোনো সমস্যা নেই। সড়ক অবরোধ করার পর নেসকো থেকে আমাদের কাছে লোক চাওয়া হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে লোক দিয়েছি। এই সমস্যা মূলত নেসকোর, আমাদের নয়।’

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪