| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৬, ২০২৬ ইং | ২১:২০:৫২:অপরাহ্ন  |  ৯৪৮৬০ বার পঠিত
রংপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

রংপুর প্রতিনিধি: গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে সরকারের গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর মহানগর শাখা।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে রংপুর নগরীর টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশের জনগণের বড় একটি অংশ গণভোটের পক্ষে মত দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তারা দাবি করেন, প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু সেটিকে অমান্য করার চেষ্টা চলছে।

বক্তারা আরও বলেন, স্বৈরাচার পতনের পরও নতুন করে একই ধরনের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণ এসব প্রচেষ্টা কখনো মেনে নেবে না এবং প্রয়োজন হলে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। কারমাইকেল কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ মাহামুদুল রংপুর মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আনিসুল রহমান সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪