| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রানীশংকৈলে গণঅধিকার-ছাত্রদল সংঘর্ষ, বহু হতাহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ০৪:৫৭:৩৪:পূর্বাহ্ন  |  ৮৫৩৩৬ বার পঠিত
রানীশংকৈলে গণঅধিকার-ছাত্রদল সংঘর্ষ, বহু হতাহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় উপজেলা পরিষদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় রাতেও খোলা রাখাকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদ ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে অফিস খোলা রেখে কাজ চলছিল। সরকারি নিয়ম না মেনে অফিস খোলা রাখার কারণ জানতে গণঅধিকার পরিষদের নেতারা ঘটনাস্থলে যান। নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনের প্রার্থী মামুনুর রশিদ।

সংঘর্ষের শুরু ঘটে অফিস কর্মকর্তাদের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার পর। পরে গণঅধিকার পরিষদের নেতা ও কর্মীরা যখন বের হচ্ছিলেন, তখন পিআইও নুরুন্নবী সরকার ও ছাত্রদলের নেতা-কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

রানীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারি জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক জানান, বিষয়টি নজরে এসেছে এবং আইনানুসারে ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪