| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গোসলখানায় ঢুকে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৮, ২০২৬ ইং | ১৬:৪০:৫৮:অপরাহ্ন  |  ৮৩২৩৮ বার পঠিত
গোসলখানায় ঢুকে প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ চেষ্টা

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় বাড়ির গোসলখানায় ঢুকে এক বাকপ্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে বুধবার (৮ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধন্দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তাপস রায় (২৭) ওই গ্রামের মৃত অনিল বাবুর ছেলে। তিনি ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী।

জানা যায়, গত মঙ্গলবার নারীর স্বামী অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বিকেল চারটার দিকে ওই গৃহবধূ বাড়ির টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী তাপস রায় সেখানে ঢুকে পড়েন। তিনি ওই গৃহবধূর মুখ চেপে ধরে এবং  প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা চালান। একপর্যায়ে ধস্তাধস্তি করে ওই নারী নিজেকে রক্ষা করলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

ভুক্তভোগীর স্বামী জানান, তিনি বিকেলে বাড়িতে ফেরার পর তাঁর স্ত্রী ইশারার মাধ্যমে বিষয়টি তাকে জানান। পরে স্থানীয় সাক্ষীদের মাধ্যমে বিস্তারিত জেনে এবং আত্মীয়স্বজনের সঙ্গে পরামর্শ করে থানায় মামলা করতে কিছুটা দেরি হয়েছে। তিনি বলেন, ‘আসামী আগে থেকেই আমার স্ত্রীকে উত্যক্ত করত। আমি তাকে নিষেধ করা সত্ত্বেও সে এই কাজ করেছে।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়েছে। ভুক্তভোগী নারী বাকপ্রতিবন্ধী। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং অভিযুক্ত আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪