| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে অটোচাপায় স্কুলছাত্র নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৯, ২০২৬ ইং | ১৬:৩১:১৮:অপরাহ্ন  |  ৭৮৪০৩ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে অটোচাপায় স্কুলছাত্র নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম মারুফ (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯এপ্রিল) দুপুরে  সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শিংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ ওই এলাকার বাসিন্দা মো. রশিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে মারুফ তার নানাবাড়ি খামার ভোপলা এলাকা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে শিংপাড়া ইক্ষু খামারের পশ্চিম পাশে একটি পাকা সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা দ্রুতগতিতে এসে সজোরে ধাক্কা দেয়। এতে মারুফ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। 

এ ঘটনায় নিহতের বাবা মো. রশিদুল ইসলাম অজ্ঞাতনামা অটোরিকশাচালকের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন। মামলাটি সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্ত অটোরিকশাচালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪