| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ল, শুরু হচ্ছে ঢাকা লীগও

তামিম ইকবালের নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১০, ২০২৬ ইং | ০০:০৯:২৭:পূর্বাহ্ন  |  ৭২৮৫৬ বার পঠিত
তামিম ইকবালের নেতৃত্বে ঘরোয়া ক্রিকেটে বড় পরিবর্তন

স্পোর্টস ডেস্ক: ঢাকা লিগ এবার দীর্ঘ সময় স্থগিত থাকার পর অবশেষে মাঠে গড়ানোর পথে। মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনের পর সদ্য বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্ব এই টুর্নামেন্ট আটকে দিয়েছিল। এর ফলে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছিলেন।

তবে বুধবার বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে আলোচনা শেষে নিশ্চিত করেছেন, ঢাকা লিগ আয়োজন নিয়ে শঙ্কা দূর হয়েছে। বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে সব ক্লাবের সঙ্গে বৈঠকে অংশ নেন তারা, যেখানে লিগে খেলতে রাজি ক্লাবগুলোর চূড়ান্ত তালিকা তৈরি হয়।

বৈঠকে দলবদল ও খেলা শুরুর সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসেই সম্পন্ন হবে ঢাকা লিগের দলবদল, আর আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে মাঠে গড়াবে লিগের খেলা।

গত মঙ্গলবারই দায়িত্ব নেন তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নতুন বোর্ড নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপকে ক্রিকেট মহলে নতুন কমিটির একটি বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, যা ঘরোয়া ক্রিকেটে একটি ইতিবাচক প্রভাব ফেলবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪