| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যা, আটক ১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ০২:১৮:১৬:পূর্বাহ্ন  |  ৬২৬৪১ বার পঠিত
কর্ণফুলীতে ব্যবসায়ীকে ইট দিয়ে থেঁতলে হত্যা, আটক ১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় দিদারুল আলম (৫০) নামে এক ব্যবসায়ীকে মাথায় ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।

নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনার পরপরই অভিযান চালিয়ে আবু তৈয়ব (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪