| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১০:২৫:৩৫:পূর্বাহ্ন  |  ৪৩৩৪৮৫ বার পঠিত
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি

রিপোর্টার্স২৪ ডেস্ক: টানা ছুটিতে যাচ্ছে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সাপ্তাহিক ছুটিসহ মোট পাঁচ দিনের এই ছুটি শুরু হচ্ছে শনিবারের আগের দিন থেকেই, আর আনুষ্ঠানিক ছুটি চলবে রোববার (১২ এপ্রিল) থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।

বাৎসরিক ছুটির তালিকা পর্যালোচনায় দেখা গেছে, ধারাবাহিক তিনটি গুরুত্বপূর্ণ উৎসবকে ঘিরে এই ছুটি নির্ধারণ করা হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, রোববার (১২ এপ্রিল) বৈসাবি উৎসব উপলক্ষে দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিনের ছুটি থাকবে।

এর পরদিন সোমবার (১৩ এপ্রিল) চৈত্র সংক্রান্তি উপলক্ষে আরেক দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

এ ছাড়া মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় সবমিলিয়ে টানা পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান।

ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য তৈরি হয়েছে দীর্ঘ অবকাশের সুযোগ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪